সাভারে গাড়িচাপায় শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ

০১ ডিসেম্বর ২০২১, ০৪:১৭ PM

© সংগৃহীত

সাভারে গাড়িচাপায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

আহত আল্লামা আতিফ মর্নিং গ্লোরী স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল শেষে বাড়ি ফেরার সময় তাকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন আতিফ। তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা জানার পর আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ২৪ ঘণ্টার মধ্যে যদি চাপা দেওয়া গাড়ি ও চালককে আটক করতে না পারে তাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত চালক ও পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬