নটরডেম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়

এবার ভিকারুননিসার ছাত্রীদের বেইলি রোড অবরোধ

২৫ নভেম্বর ২০২১, ০১:৪৮ PM
বেইলি রোড অবরোধ করে ভিকারুননিসার ছাত্রীরা

বেইলি রোড অবরোধ করে ভিকারুননিসার ছাত্রীরা © সংগৃহীত

নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বেইলি রোড অবরোধ করেছে ভিকারুননিসার ছাত্রীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেইলি রোড থেকে কাকরাইলগামী রাস্তা অবরোধ করে  প্রশাসনের নিকট জবাব চাইছে শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে অসংখ্য দাবিসম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

এদিকে, ওই ঘটনায় বিচারের দাবিতে বেইলি রোডে অবস্থান নেওয়ায় এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ‘গাড়ির চালক’ রাসেলকে (২৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পল্টন থানার ওসি সালাহ উদ্দিন মিয়া বলেন, ‘গ্রেপ্তার রাসেল গাড়িটির মূল চালক নয়। এ ধরনের ভারী গাড়ি চালানোর তেমন অভিজ্ঞতাও তার নেই।’

উল্লেখ্য, নাঈম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামের শাহ আলমের ছেলে। মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তার বাবার নীলক্ষেতে বইয়ের ব্যবসা রয়েছে। কামরাঙ্গীর চর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় নিজেদের বাড়িতে পরিবারের সঙ্গে থাকত সে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

 


৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬