এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ হবে কারিগরি প্রতিষ্ঠান: শিক্ষা উপমন্ত্রী

২৩ নভেম্বর ২০২১, ০৭:৩৬ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ছবি

মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘তবে বিদ্যমান সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো নয়। এ জন্য দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ, বি ও সি ক্যাটাগরিতে রেটিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা এফইএস, বাংলাদেশের যৌথ আয়োজনে ‘বাংলাদেশের কারিগরি শিক্ষাব্যবস্থার উন্নয়ন: জার্মানির অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক পলিসি পেপার উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীও কারিগরি শিক্ষার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।’

উপমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্বগ্রহণের পর ২০০৯ সাল থেকেই দেশের কারিগরি শিক্ষা উন্নয়নে কারিকুলাম পরিবর্তন, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করে। তবে এখনও দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা আরও উন্নয়ন করা প্রয়োজন।’

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পলিসি পেপার উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম এ বাকী খলীলী।

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬