মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ PM
ইলাস্ট্রেশন

ইলাস্ট্রেশন © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগানমাঠ গ্রামের কৃষক রফিকুল সরকার নিজ জমিতে ধানে কীটনাশক ছিটাতে যান। এ সময় সেচ পাম্পের একটি ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে পাশের জমিতে থাকা তার চাচাতো ভাগ্নে বাবু দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

ঘটনাস্থলেই মামা-ভাগ্নে দুজনের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকেরা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত রফিকুল সরকার মৃত জমসেদ সরকারের ছেলে এবং বাবু মৃত আবু সামার ছেলে। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মাঠে কাজ করার সময় মোটরের লিকেজ থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করায় মামা-ভাগনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’

ট্যাগ: মৃত্যু
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬