বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু

০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ PM
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মৃত জয়নুদ্দিন সিকদারের ছেলে মো. আব্দুল জব্বার (৬০) ও খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হক গ্রামের ছেলে মো. সাকিব (১৫)। সাকিব খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খাড়ুয়া বড়াইল গ্রামের নিজ বাড়িতে কাজ করছিল সাকিব। এসময় অসাবধানতাবশত সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে তার ফুপা আব্দুল জব্বারও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9