খাল থেকে টাকা উদ্ধার। © সংগৃহীত
লালমনিরহাট শহরের জেল রোডের একটি খাল থেকে ১০০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, আমরা পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।