বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীর অনশন

১৭ নভেম্বর ২০২১, ০৯:০০ PM
অনশনরত ছাত্রী

অনশনরত ছাত্রী © সংগৃহীত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন পঞ্চম শ্রেণির এক ছাত্রী। গতকাল মঙ্গলবার থেকে এই অনশন শুরু করে এখনো তার অনশন চলছে।

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী পূর্ব শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

অনশনকারী ছাত্রীর দাবি, গত এক বছর ধরে ওই ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলেছে। তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। তারা একে অপরকে ভালোবাসে। এ খবর তার বাবা-মা জানার পর অন্যত্র বিয়ে দিতে পাত্র ঠিক করেছে। বিষয়টি সে জানতে পেরে প্রেমিককে অবহিত করে। কিন্তু প্রেমিক কোনও কাজ করছে না দাবি করে এ মুহূর্তে বিয়ে করা সম্ভব না বলে জানিয়ে দেয়। অভিভাবকদের রাজি করাতে অনশন করছে বলে জানিয়েছে প্রাথমিকের এ ছাত্রী।

ঘটনাস্থলে থাকা হিজলা থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘অনশনকারীর বাবার কোনও অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ নিতে পারিনি।’

প্রেমিকের বড় ভাই জানান, তার ভাই বেকার। তাই তারা স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বৈঠক করে বিষয়টি মীমাংসা করবেন। এ ক্ষেত্রে ছেলে আয় করা শুরু করলে উভয় পরিবারের পক্ষ থেকেই অনুষ্ঠানের মাধ্যমে এ বিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬