ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

অধ্যক্ষ কামরুন নাহারের পদত্যাগ দাবি

১৭ নভেম্বর ২০২১, ০৩:০০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

সরকারি নির্দেশনা অমান্য করে করোনাকালে টিউশন ফি আদায়সহ নানা অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের পদত্যাগ দাবি করেছেন অভিভাবকরা। আজ বুধবার (১৭ নভেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে আনিসুর রহমান আনিস এ দাবি করেন। 

লিখিত বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, ২০২০ সালের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আধিদপ্তর টিউশন ফি ছাড়া কোনো ফি ধার্য না করার নির্দেশ দেয়।  ২০২০ সালে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে তা ফেরত দিতে বা পরবর্তী বেতনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। অথচ ২০২১ সালে তিন হাজার টাকা করে সেশন চার্জ আদায় করেছে সরকারি আদেশ অমান্য করে।  তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।

সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কামরুন নাহার বলেন, দীর্ঘদিন ধরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকের সংবাদ সম্মেলন এ ষড়য্ন্ত্রের অংশ। এগুলো মিথ্যা ও বানোয়াট যোগ করেন তিনি।

শিক্ষা উপবৃত্তি নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবেন…
  • ০৫ মার্চ ২০২৬
সরকারের এক মন্ত্রীকে অপসারণ করে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • ০৫ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল এনটিআরসিএ
  • ০৫ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে সহায়তা
  • ০৫ মার্চ ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ওয়ান ব্যাংক, আবেদন শেষ ১৮ মার্চ
  • ০৫ মার্চ ২০২৬