বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৫ নভেম্বর ২০২১, ০৪:৫৯ PM
ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার © সংগৃহীত

ভোলায় সাদনাম অর্ণব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে শহরের মোনালিসা গলির একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

অর্ণব মো. আসাদুজ্জামানের ছেলে এবং ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের মা আয়েশা জেরিন জানান, তিনি দীর্ঘ দিন ধরে ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে থাকেন। রবিবার ভোর রাতের দিকে তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেন। ওই সময় রান্না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে স্থানীয়দের সহযোগীতায় জানালা ভেঙে দেখেন তার ছেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর তিনি পুলিশের খবর দেন।

তিনি আরও জানান, তার এবং তার স্বামীর সম্পর্কের বিষয় নিয়ে ছেলে বেশ কয়েক মাস ধরে হতাশাগ্রস্থ ছিলো। মাঝে মাঝে ছেলে বলতো সে আত্মহত্যা করবে। হয়তো এর কারণে সে আত্মহত্যা করেছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬