কলেজ ছুটি দিয়ে সভা করলেন নৌকার প্রার্থী

১৪ নভেম্বর ২০২১, ১১:৪৩ AM
সভা চলাকালীন একটি চিত্র

সভা চলাকালীন একটি চিত্র © সংগৃহীত

বগুড়ার ধুনটে গোসাইবাড়ী ইউনিয়নে কলেজ ছুটি দিয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী সামছুল বারীর নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। শনিবার (১৩ নভেম্বর) গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ সভা করেন তিনি।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্লাস না হওয়ায় কলেজে এসে ফিরে গেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রশীদ বলেন, ‘আওয়ামী লীগ নেতারা ফোন দিয়েছিলেন। তাই নিরুপায় হয়ে কলেজ ছুটি দিয়েছি।’

গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান জানান, ‘ক্লাস চলার বিষয়টি আমার জানা ছিল না। সভায় এসে দেখলাম ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে যাচ্ছে।’

নৌকার প্রার্থী সামছুল বারী বলেন, ‘দলীয় নেতাকর্মীরা এই সভার আয়োজন করেছেন।’

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬