সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ

১৪ নভেম্বর ২০২১, ১০:৩৭ AM
সুপ্রিমকোর্ট

সুপ্রিমকোর্ট © ফাইল ফটো

ধর্ষণের ৭২ ঘণ্টা পর পুলিশকে অভিযোগ না নেয়ার পরামর্শ দেওয়া সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।

এই সিদ্ধান্তের ফলে আজ সকাল সাড়ে ৯টা থেকে ওই বিচারপতি আর আদালতে বসতে পারছেন না। তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থল থেকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে বলে জানান। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত রেইনট্রি হোটেল দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দেয়া রায়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার ধর্ষণের ৭২ ঘণ্টা পর অভিযোগ না নিতে পুলিশকে পরামর্শ দেন।

ট্যাগ: আদালত
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬