আজ থেকে রাজধানীতে সব বাসে একই ভাড়া

১৪ নভেম্বর ২০২১, ০৯:৩৫ AM
বাস

বাস © ফাইল ফটো

ঢাকা মহানগরীতে আজ রোববার থেকে কথিত 'সিটিং-গেটলক' সার্ভিস বন্ধ হচ্ছে৷ এর ফলে রাজধানীতে চলাচলরত সব বাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়া নিতে হবে।

এদিকে ঢাকা মহানগরীর বাসগুলোতে সিটিং কিংবা গেটলক সার্ভিস বন্ধে বিআরটিএকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। গত ১১ নভেম্বর সংগঠনটির নেতাদের সাথে বাস মালিকদের এক বৈঠকে তিন দিনের মধ্যে সিটিং-গেটলক বাস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত হয়।

এ প্রসঙ্গে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, আজ (রোববার) থেকে ঢাকা সিটিং-গেটলক নামে কোনো বাস থাকবে না। বাস থেকে এই লেখাগুলো মুছতে আমরা তিনদিনের সময় দিয়েছিলাম। আজ থেকে সব বাসে একই ভাড়া নিয়ে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে বিআরটিএ কঠোর ব্যবস্থা নেবে।

ট্যাগ: বাস
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬