এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ

১২ নভেম্বর ২০২১, ১১:৪৬ AM
এসএসসি পরীক্ষার্থী ও ডিএমপি লোগো

এসএসসি পরীক্ষার্থী ও ডিএমপি লোগো © ফাইল ছবি

আগামী রোববার (১৪ নভেম্বর) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন ঢাকা মহানগরের কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে সারা দেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬