ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইকালে নৌকার ২ কর্মী আটক

১১ নভেম্বর ২০২১, ০৯:৩৪ PM
আটক নৌকা প্রতীকের দুেই কর্মী

আটক নৌকা প্রতীকের দুেই কর্মী © সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় নৌকা প্রতীকের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- কুড়ুলগাছি গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিন হোসেন (২৪) ও একই এলাকার লালুর ছেলে শাকিল আহম্মেদ (২৫)।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুড়ুলগাছি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাফি উদ্দীন টুটুলের দুই কর্মী ভোটকেন্দ্রে প্রবেশ করে। এসময় কেন্দ্র থেকে প্রায় ৪০০ ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ব্যালট পেপারসহ পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থীর দু’জন কর্মীকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার সময় আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের দুজনকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট হস্তান্তর করা হয়।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬