মাওলানা রফিকুল ইসলাম মাদানী © ফাইল ফটো
ময়মনসিংহে দায়েরকৃত বিস্ফোরণ মামলায় জামিন পেয়েছেন 'শিশুবক্ত হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তবে তার বিরুদ্ধে আরেকটি মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা।
তিনি বলেন, গত ৩০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজ উদ্দিনের অবকাশকালীন বেঞ্চ তাকে জামিন দিয়েছেন। আরেকটি মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে মুক্ত হতে পারবেন।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল রাষ্ট্রদ্রোহি, উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এনে মাওলানা রফিকুল ইসলামকে নেত্রকোনার বাড়ি থেকে তুলে নিয়ে যায় র্যাব। ওই রাতেই তাকে গাজীপুরের গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ২১ এপ্রিল তাকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ২৪ এপ্রিল আদালতের মাধ্যমে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।