মাত্র ৫ মাসে কোরআনের হাফেজ হলেন স্কুলছাত্রী নাদিয়া

০৩ নভেম্বর ২০২১, ০৩:১২ PM
স্কুলছাত্রী নাদিয়া সুলতানা আজিজা

স্কুলছাত্রী নাদিয়া সুলতানা আজিজা © সংগৃহীত

মাত্র পাঁচ মাসের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন স্কুলছাত্রী নাদিয়া সুলতানা আজিজা। করোনার সময় অবসরকে কাজে লাগিয়ে সে কোরআন হিফজ করে। আজিজা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা গ্রামের মাওলানা নুরুন্নবী আজিজীর মেয়ে। সে দারুল কারিম মাদরাসার মহিলা হিফজখানার ছাত্রী। সে বাঁশখালী পৌরসভার দারুল কারিম মহিলা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, নাদিয়া একজন স্কুলছাত্রী। সে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। করোনা মহামারির কারণে স্কুল বন্ধ হয়ে গেলে নাদিয়ার বাবা তাকে দারুল কারিম মাদরাসায় ভর্তি করিয়ে দেন। গত বছরের অক্টোবর মাসে হিফজখানায় ভর্তি হওয়ার পর স্বল্প সময়ে নাজেরা শেষ করে। এরপর চলতি বছরের ৩০ মে তার হিফজের সবক শুরু হয়। মোট পাঁচ মাস (১৫০ দিন) তার হিফজ সম্পন্ন হয়।

এবিষয় মাদরাসা কর্তৃপক্ষ জানায়, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় নাদিয়া সুলতানা আজিজা স্কুল থেকে এসে মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। ১ নভেম্বর (সোমবার) তার হিফজের সবক সম্পন্ন হয়। পাঁচ মাস আগে বিগত ৩০ মে তার হিফজের সবক শুরু হয়েছিল। ১১ বছরের শিশু নাদিয়া স্কুলে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মাদরাসা কর্তৃপক্ষ বলেন, মাত্র পাঁচ মাসে একজন স্কুলছাত্রী কোরআন হিফজ করার বিরল কৃতিত্ব অনেকের হৃদয়ে নাড়া দেবে। অনেকে সন্তানকে কোরআন হিফজ করতে উৎসাহ বোধ করবে।

বিমানে ৭০০ পাইলটসহ সাড়ে চার হাজার জনবল প্রয়োজন হবে
  • ১৯ নভেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ে ৬ অনুষদের অধীনে ১০ বিভাগ খোলার অনুমোদন…
  • ১৯ নভেম্বর ২০২৬
চাপাতি হাতে আ. লীগ নেতাকর্মীদের মিছিল, থমথমে গোপালগঞ্জ—বিএন…
  • ১৯ নভেম্বর ২০২৬
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৯ নভেম্বর ২০২৬
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিতে গুরুত্বারোপ রিজভীর
  • ১৯ নভেম্বর ২০২৬