সব নির্বাচনে আ.লীগের প্রার্থীরা জয়লাভ করবে: স্বাস্থ্যমন্ত্রী

২৯ অক্টোবর ২০২১, ১১:৪৬ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

আগামী ইউপি নির্বাচন শুধু নয়, যতগুলো নির্বাচন হবে- সবগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, তারাই ধর্মের নামে দেশে অপরাজনীতি করছে। তারাই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ওই অপশক্তির বিরুদ্ধে আমাদের আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তার প্রমাণ দেশের উন্নয়ন কীভাবে হচ্ছে- তা আপনারা স্বচক্ষে দেখছেন। দেশের উন্নয়ন অব্যাহত হওয়ার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা ভালো রয়েছে। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা যারা চায় না, তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না। দেশ নিয়ে অনেক ষডযন্ত্র হচ্ছে। দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে ষডযন্ত্রকারীরা।

আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে দলের কাছে একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই যোগ্য, দল আপনাকে মনোনয়ন দিয়েছেন বলে ভাববেন না আপনারা জয়লাভ করে গেছেন। যারা মনোনয়ন পায়নি তাদের পাশে নিয়ে ও প্রতিটি কর্মীকে সম্মান দিয়ে ভোটারদের মন জয় করতে পারলেই আপনারা জয়লাভ করতে পারবেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence