ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

২০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ PM
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া-এর প্রতিনিধিদলের  সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে তাঁর সংসদীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ সোমবার (২০ এপ্রিল) আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’ এবং দেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদার করার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইন্টারন্যাশনাল আইডিয়া-এর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং -এর নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

আলোচনায়, সফররত প্রতিনিধিদলটি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে তাঁদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর  অবদানের কথা তুলে ধরেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের দৃঢ় অবস্থান’ তুলে ধরেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সাথে আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।

পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনকারী বিএনপিপন্থীদের ওপর আরেক অ…
  • ১১ মে ২০২৬
প্রো-ভিসি পদে বহিরাগত নয়- জাতীয়তাবাদী আদর্শের কাউকে চায় গাক…
  • ১১ মে ২০২৬
ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক
  • ১১ মে ২০২৬
ফের শান্ত-মুমিনুলের আধিপত্য, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১১ মে ২০২৬
ঢাকাসহ ১৪ জেলায় ৪টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১১ মে ২০২৬
উপাচার্যকে অবাঞ্ছিত করে প্রশাসনিক কার্যালয়ে তালা, অচল বরিশা…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9