ওয়াজের বেশিরভাগ বক্তা অশ্লীল-সুড়সুড়িমূলক কথা বলেন: হানিফ

২৯ অক্টোবর ২০২১, ১২:৩২ PM
মাহবুবুল আলম হানিফ

মাহবুবুল আলম হানিফ © ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সদস্য মাহবুবুল আলম হানিফ বলেছেন, ওয়াজের বেশিরভাগ বক্তারাই রাজনৈতিক উউদ্দেশ্যপ্রণোদিত, অশ্লীল ও সুড়সুড়িমূলক কথাবার্তা বলেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

মাহবুবুল আলম হানিফ বলেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থার কারণে ধর্মপ্রাণ মানুষের চেয়ে ধর্মান্ধ মানুষই বেশি। একটি নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থাকে এজন্য দায়ী করা হচ্ছে। তবে আমি বলছি না মাদ্রাসায় পড়া খারাপ। আমি বলছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক পরিবর্তন করে তাদের যথাযথ পাঠ দেয়া।

তিনি বলেন, মাদ্রাসার অনেক শিক্ষক এতিম, অসহায় কোমলমতি এসব শিক্ষার্থীদের জোর করে মিছিলে পাঠায়। একজন মানুষ শিক্ষার আলোয় শিক্ষিত হলে তার মন থেকে সকল কুসংস্কার দূর হয়ে যায়। মাদ্রাসা শিক্ষার্থীদের এই আলোয় আলোকিত করতে হবে।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬