মিয়ার বৈশাখী মেলা ঘিরে বাড়ি বাড়ি চলছে উৎসব

২০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ PM
ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলাকে ঘিরে গ্রামের বাড়ি বাড়ি চলছে উৎসবের আমেজ

ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলাকে ঘিরে গ্রামের বাড়ি বাড়ি চলছে উৎসবের আমেজ © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানের জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলাকে ঘিরে গ্রামের বাড়ি বাড়ি চলছে উৎসবের আমেজ। জমিদার আন্নর আলী খাঁ মেলাটি প্রায় ২০০ বছর আগে চালু করেন। জমিদার মারা গেলেও তার বংশধরেরা প্রতিবছর বৈশাখের ৭ ও ৮ তারিখে মেলাটি আয়োজন করে আসছেন। সে হিসাবে সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া মেলা চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

ইতিমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বলে নিশ্চিত করেছেন জমিদারের বংশধর ও মেলার আয়োজক শাহাদাত হোসেন খান। মেলার ঐতিহ্য অনুযায়ী, এ এলাকার পরিবারগুলোর যার যেখানে আত্মীয়স্বজন রয়েছেন, সবাইকে দাওয়াত দেওয়া হয়। বিবাহিত মেয়েরা স্বামী ও ছেলেমেয়ে নিয়ে বেড়াতে আসেন বাবার বাড়ি। যারা ঢাকাসহ দূরদূরান্তে চাকরিবাকরি করেন, তারাও ছুটি নিয়ে এ সময় চলে আসেন নিজ গ্রামে। ঘরে ঘরে ভাজা হয় মুড়ি-মুড়কি, বিন্নি ধানের খই। ফলে বড়উঠান, পাশ্ববর্তী এলাকা গুয়াপঞ্চকসহ আশপাশের এলাকার প্রতিটি বাড়ি এখন আত্মীয়স্বজনে ভরপুর। এরআগে গত বছর সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেলাটি স্থগিত করেছিলেন আয়োজক কমিটি। তবে এবার আবার মেলা শুরু হওয়ায় পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

বড়উঠান ইউনিয়নের শাহ্ আহমদ চৌধুরী বাড়ির বাসিন্দা মো. নাসির উদ্দিন বলেন, ‘প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে আমরা বাপ-দাদাদের মুখে শুনেছি। মেলার ঐতিহ্য অনুযায়ী আত্মীয় স্বজনসহ আমাদের বিবাহিত বোন ও মেয়েরা স্বামী ও ছেলেমেয়ে নিয়ে বেড়াতে আসেন বাবার বাড়িতে। মেলাকে ঘিরে ঘরে-ঘরে উৎসব চলছে।’

জমিদারের বংশধর ও মেলার আয়োজক শাহাদাত হোসেন খান বলেন, ‘আমাদের পরিবারের ঐতিহ্যবাহী  মেলাটি ২০০ বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে। সে থেকেই এ মেলার উৎপত্তি। এখন দিন দিন এ মেলার প্রসার ঘটছে। গত বছর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলা স্থগিত করা হয়। এবার সুন্দরভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। মেলা ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।’

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950