ঝড়ে পড়াদের স্কুলে ফেরাতে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরির আহবান

২৫ অক্টোবর ২০২১, ০৮:১৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে ঝড়ে পড়া শিশু শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে 'ন্যাশনাল অ্যাকশন প্ল্যান' তৈরির আহবান জানানো হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি এবং অংশীজনদের সমন্বিত ভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার (২৫ অক্টোবর) নাগরিক প্ল্যাটফর্ম ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে এই আহবান জানানো হয়।

ওয়েবিনারে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে পরিচালনা পর্ষদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেই সাথে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, চলতি বছরের জানুয়ারি-মার্চ মাসে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয়েছে। কতজন ভর্তি হয়েছে সেই তথ্য সরকারের কাছে আছে। কিন্তু তারা আমাদের সেটি দিচ্ছে না। এছাড়া কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করেছে ও জমা দিয়েছে সেই তথ্যও দেয়া হয়নি। এ সংক্রান্ত সমস্যা সমাধানে তথ্য উপাত্তই সবচেয়ে বেশি জরুরি।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence