সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ: ফখরুল

২৪ অক্টোবর ২০২১, ০৬:২৩ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন দেশে সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সিলেটে হযরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন।

এর আগে, মির্জা ফখরুল বিমানযোগে এদিন সকালে সিলেটে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তিনি সুনামগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল হক আম্বিয়ার শোকসভায় যোগ দিতে সেখানে যান।

বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে, আপনারাই দেখেছেন পত্র-পত্রিকায় যে নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। আজকেও পত্রিকায় এসেছে রংপুরে যে ঘটনা ঘটেছে তার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত।

তিনি বলেন, এটা খুব পরিষ্কার, সরকারের যেহেতু জনগণের সাথে সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না, এজন্য জনগণের দৃষ্টিকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য তারা (সরকার) এসব ঘটনা ঘটাচ্ছে।

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬