পরিবারে ১৫-১৮ বয়সী অবিবাহিত মেয়ে থাকলে ভিজিডি কার্ড দেয়ার সুপারিশ

২২ অক্টোবর ২০২১, ১১:৩৩ AM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © ফাইল ফটো

যাদের পরিবারে ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত নারী রয়েছে তাদের ভিজিডি কার্ড দেওয়ার সুপারিশ করেছে নারী ও শিশু বিষয়ক সংসদীয় কমিটি। এ ধরনের পরিবারের তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে সেসব পরিবারকে ২০২৩-২৪ চক্রে উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ।

 

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬