সবক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ

২০ অক্টোবর ২০২১, ১০:২১ PM

© ফাইল ছবি

দেশের সব বোর্ডকে তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। দৃশ্যমান সাইনবোর্ড, চিঠিপত্রের প্যাড, বোর্ডের ডাটাবেজসহ সকল ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজকে পূর্ণ নাম ব্যবহার করতে হবে। কোনো ক্ষেত্রেই শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার গ্রহণযোগ্য হবে না বলে এক অফিস আদেশে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

এ বিষয়ে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা স্বাক্ষরিত অফিস আদেশ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রকাশিত হয়।

পত্র ইস্যুর দিন থেকে আগামী একমাসের মধ্যে সাইনবোর্ড, প্যাড, ডাটাবেজ ইত্যাদিতে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করে তার প্রমাণসহ তথ্য ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

অফিস আদেশে জানানো হয়- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুল-কলেজগুলো দাফতরিক ও অন্যান্য প্রয়োজনে দৃশ্যমান সাইনবোর্ড, চিঠিপত্রের প্যাড, বোর্ডের ডাটাবেজ ইত্যাদির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল উল্লেখ না করে সংক্ষিপ্ত নাম বেছে নিচ্ছে। তাই সবক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

প্রসঙ্গত, সবক্ষেত্রে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ নাম ব্যবহারের নির্দেশনা দিতে ঢাকা শিক্ষা বোর্ডকে গত ২৮ সেপ্টেম্বর একটি চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সূত্রে জানা গেছে, দেশের সব বোর্ডকে তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬