চট্টগ্রামের পর এবার ঢাকায় ড্রেনে পড়ে নিখোঁজ ১

১৪ অক্টোবর ২০২১, ১২:২৩ PM
চট্টগ্রামের পর এবার ঢাকার ড্রেনে পড়ে নিখোঁজ ১

চট্টগ্রামের পর এবার ঢাকার ড্রেনে পড়ে নিখোঁজ ১ © সংগৃহীত

রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ওই ব্যক্তিকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি ​​অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টার দিকে কালশী এলাকার একটি ড্রেনে তার নিখোঁজ হওয়ার খবর পেয়েছি আমরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, মিরপুরের কালশী বাইশ তলা গার্মেন্টসের পাশেই একটি ড্রেনে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর প্রত্যক্ষদর্শীরা তৎক্ষনাত তাকে উদ্ধারের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানায়। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ হন সাদিয়া নামের এক কলেজছাত্রী। নিখোঁজের ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, ওই ব্যক্তি কীভাবে ড্রেনে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬