স্কুলের শিক্ষার্থীদের ফাইজার-মডার্নার টিকা দেয়া হবে

১০ অক্টোবর ২০২১, ০৪:৩৯ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৮ বছরের নিচে স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমরা খুব শিগগিরই টিকা দেওয়া শুরু করবো।

রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইউ এইচও) সঙ্গে আমরা আলোচনা করলে তারা বলেছেন। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শুধু মাত্র ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুদ রয়েছে। খুব শিগগিরই এই ৬০ লাখ টিকা ৩০ লাখ শিশুকে দেওয়া হবে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এরপর ফাইজারের টিকা এলে আমরা আবারও দেবো।

শিশুদের তো জাতীয় পরিচয় নেই, তাদের টিকা কী প্রক্রিয়ায় দেওয়া হবে? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, শিশুদের জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু, তাদের জন্মনিবন্ধন সনদ রয়েছে। তাই শিশুদের জন্মনিবন্ধন সনদ ও স্কুল সার্টিফাইড সনদের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence