তুরাগে ট্রলারডুবি : শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

০৯ অক্টোবর ২০২১, ০১:১৮ PM
তুরাগ নদীতে ট্রলারডুবি

তুরাগ নদীতে ট্রলারডুবি © ফাইল ছবি

রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাতজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬