শিক্ষাবোর্ড থেকে আড়াই কোটি উধাও, থানায় সাধারণ ডায়েরি

০৭ অক্টোবর ২০২১, ১১:৩৭ PM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড © সংগৃহীত

চেক জালিয়াতির মাধ্যমে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে আড়াই কোটি টাকা উত্তোলন করেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিষয়টি জানতে পেরে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে কলেজ পরিদর্শন কেএম রব্বানিকে প্রধান করে পাঁচ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে।

যশোর শিক্ষাবোর্ডের অডিট কর্মকর্তা আবদুস সালাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরের বিভিন্ন মালামাল ক্রয় বাবদ ভ্যাটের ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করা হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যশোরের ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সাতটি ও শাহী লাল স্টোর নামে দুটি প্রতিষ্ঠান ৯টি চেকের মাধ্যমে বোর্ডের ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ১০ টাকা উত্তোলন করে নিয়েছে।

বৃহস্পতিবার চেকের মুড়ি বইয়ের সঙ্গে ব্যাংকের স্টেটমেন্ট মেলানোর সময় এই জালিয়াতি ধরা পড়ে। মুড়ি বাইয়ের চেকের অঙ্কের সঙ্গে ইস্যুকৃত চেকের অঙ্কের মিল নেই। ধারণা করা হচ্ছে বোর্ডের কর্মচারীদের যোগসাজশে ভুয়া চেকের মাধ্যমে এই টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে সোনালী ব্যাংক শিক্ষাবোর্ড শাখার ব্যবস্থাপক এসএম শাহিদুর রেজা বলেন, ভেনার্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ঢাকার ফকিরাপুল ঠিকানার চেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর শাখার ক্লিয়ারিং চেকের মাধ্যমে এসব টাকা তুলে নেওয়া হয়েছে।

শিক্ষাবোর্ডের সচিব এএমএইচ আলী রেজা বলেন, কার্যাদেশ অনুযায়ী মালামাল ক্রয় করি। কিন্তু সোনালী ব্যাংক থেকে পরিশোধিত অর্থের বিপরীতে আমাদের নথিতে কোনো বিলভাউচার জমা নেই। ভেনার্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর আগে আমাদের কিছু মালামাল দিলেও শাহী লাল স্টোরের সঙ্গে কোনো লেনদেন হয়নি।

এদিকে এই ঘটনার সঙ্গে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সরাসরি জড়িত বলে দাবি করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, ‘এই জালিয়াতির সঙ্গে শিক্ষাবোর্ড চেয়ারম্যান সরাসরি জড়িত। আপনারা সিসিটিভির ফুটেজ দেখেন। চেয়ারম্যান রাত পর্যন্ত ভেনার্স প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিকের সঙ্গে সবসময় বসে থাকেন।’

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬