তেজগাঁওয়ের বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থী জিতু মারা গেছেন

০২ অক্টোবর ২০২১, ০১:০৬ PM
দগ্ধ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী জিতু

দগ্ধ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী জিতু © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় শুক্রবার রাতে ঘটা বিস্ফোরণে দগ্ধ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী জিতু (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

পাবনা জেলার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামের আহসাদুল ইসলামের ছেলে জিতু ঢাকা কলেজ থেকে পড়াশুনা শেষ করে বিদেশে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন।

জিতুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল জানিয়ে ডা. আইউব হোসেন বলেন, শুক্রবার বিস্ফোরণের পর দগ্ধ জিতু ও ইয়াসিনকে আমাদের এখানে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তখনই আইসিইউতে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৩টায় আইসিইউর ১০ নম্বর বেডে জিতু মারা যান। দগ্ধ অপর শিক্ষার্থী ইয়াসিনের এখনও চিকিৎসা চলছে।

তাদের দুজনেরই শ্বাসনালী দগ্ধ হয়েছিল বলে জানান এই চিকিৎসক।

শুক্রবার (০১ অক্টোবর) রাত ৯টার দিকে পূর্ব তেজতুরী বাজার এলাকার বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন ও জিতু দগ্ধ হন।

নিহত জিতুর বোন জামাই গিয়াসউদ্দিন জানান, জিতু ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে। বিসিএস দিয়েছে দুই বার, এবারও দেওয়ার কথা ছিল। পাশাপাশি নেদারল্যান্ডস যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছিল।

এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ওই বাসায় গ্যাস লিকেজ ছিল। পরে সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণ হয়। মৃত্যুর আগে জিতু এ কথা বলে গেছেন। জিতুর মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের মর্গে রাখা হয়েছে।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬