জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

০২ অক্টোবর ২০২১, ০৯:৩৫ AM
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু © ফাইল ছবি

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। শনিবার (২ অক্টোবর) সকাল ৯ টা ১২ মিনিটে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তার দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সকালে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পরিবারের সদস্যরা জানান, গত মাসের শুরুর দিকে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। গত ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আজ সকালে মারা গেলেন এই রাজনীতিবিদ। 

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬