আরও ২৩ অনলাইন নিউজ পোর্টাল পেল অনুমোদন

০১ অক্টোবর ২০২১, ১২:৫৮ AM

© ফাইল ছবি

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশে আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল সরকারি অনুমোদন পেয়েছে। একই সঙ্গে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

গত বছর থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে।

সেই সময় প্রথম ধাপে ৩৪টি ও পরে ৫১টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬