শিক্ষার্থীদের নিয়ে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান

১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২১ AM
শিক্ষার্থীদের নিয়ে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান

শিক্ষার্থীদের নিয়ে হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান © সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির ক্রমোন্নতি এবং স্কুল-কলেজ চালু হওয়ায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভায়  বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুমোদিত পরিকল্পনার আলোকে বছরব্যাপী নানা আয়োজন বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান আয়োজনে সরাসরি ও ভার্চুয়াল উভয় প্লাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব তৃণমূল পর্যন্ত উদযাপন করা হবে। সব শ্রেণি-পেশার মানুষকে উদযাপনের অংশীদার করা হবে। এজন্য স্বাধীনতার ৫০ বছরে ৫০টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেলা, মুক্তিযোদ্ধা সমাবেশ, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, গ্রন্থ প্রকাশ, মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্লোবাল সামিট ও সেমিনার।

সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও গবেষক কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক) এবং এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন।

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬