দশটি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল

১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:২৩ PM
৯টি দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিক পত্রিকা বন্ধ ঘোষণা

৯টি দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিক পত্রিকা বন্ধ ঘোষণা © প্রতীকি ছবি

দীর্ঘদিন যাবত ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

ঘোষণাপত্র বাতিলকৃত দৈনিক পত্রিকাসমূহ হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক পত্রিকাটি হলো দি ফাইনান্সিয়াল ডেইলি।

১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদক এর বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা মোতাবেক পত্রিকাসমূহের ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

লিটনকে ঘিরে সুসংবাদ দিল বিসিবি
  • ০১ আগস্ট ২০২৬
আয়নাঘরে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: চীফ প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি, পদবঞ্চনা দূরের আহ্বান ক…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের ফাইনালের পর কালই কি মাঠে নামতে যাচ্ছেন মেসি?
  • ০১ আগস্ট ২০২৬
বাড়ি ফেরা হলো না মায়ের সঙ্গে বাজারে যাওয়া হাফসার
  • ০১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের এফ–৩৫বি বোমারু বিমান বিধ্বস্ত
  • ০১ আগস্ট ২০২৬