রাজপথে নামছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা

০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:২২ PM
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ © লোগো

বেতন গ্রেড বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোস্তফা ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. আদনান হাবীব এবং সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান বুধবার যুক্ত বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এতে বলা হয়, মানববন্ধনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য পাঁচ দফা দাবি সরকারের নিকট তুলে ধরা হবে।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল তৃতীয় শ্রেণি কর্মচারীদের আহ্বান জানানো হয়।

পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে-

১. তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করা এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।

২. পদের নাম পরিবর্তন করে অফিস সুপার/প্রশাসনিক কর্মকর্তা/হিসাবরক্ষণ কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে। পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের দ্রুত ব্যবস্থা করতে হবে।

৩. শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬