বেতাগীতে ২ শতাধিক শিক্ষক এখনও টিকা নেননি!

০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ AM
করোনা টিকা

করোনা টিকা © ফাইল ছবি

করোনায় দীর্ঘ সময় বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সম্প্রতি এক সপ্তাহের মধ্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে বরগুনার বেতাগী উপজেলায় এখনও ২ শতাধিক শিক্ষক কর্মচারী টিকা গ্রহণ করেননি।

আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সব শিক্ষককে অবশ্যই টিকা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বেতাগীতে ২০৫ জন শিক্ষক এখনো টিকা গ্রহণ করেননি। তারা সরকারি নির্দেশনা উপেক্ষা করে টিকা গ্রহণে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ থাকায় চরমভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অকালে ঝরে গেছে অনেক শিক্ষার্থী। এ সংকট থেকে উত্তরণের জন্য সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা সংক্রমণ থেকে মানুষকে রক্ষায় সরকার গত ৬ ফেব্রুয়ারি থেকে টিকার কার্যক্রম হাতে নেয়। সরকার শতভাগ টিকার কার্যক্রম নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে। সরকারের ওই নির্দেশনা সত্ত্বেও বেতাগী উপজেলার ২০৫ জন শিক্ষক -কর্মচারী এখনো টিকা নেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানায়,  এদের মধ্যে মাদরাসা শিক্ষকরাই টিকা নিতে বেশি অনাগ্রহী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, 'এ  উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ৬৮৩ জন  শিক্ষক-কর্মচারীদের মধ্য থেকে ৬৭৪ জন টিকা গ্রহণ করেছেন। বাকি মাত্র ৯ জন শিক্ষক -কর্মচারী বিভিন্ন কারণে টিকা নিতে পারেননি। তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে টিকা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।'

এ বিষয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান বলেন,' উপজেলার মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ৯৯৭ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ৮০১ জন টিকা গ্রহণ করেছে। বাকি ১৯৬ জনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহী  বলেন, ' সরকারি নির্দেশনা অনুযায়ী শতভাগ টিকা কার্যক্রম নিশ্চিত করার জন্য ইতোমধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে যেসব শিক্ষক-শিক্ষিকা এখনো টিকা নেননি,  তাদের বিরুদ্ধে উপযুক্ত কারণ দর্শানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

 

 

ট্যাগ: করোনা
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
কার্টুন শেয়ার করায় গ্রেপ্তার করা হবে, আমরা কল্পনাও করতে পার…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬