বর্ষার পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

২৯ আগস্ট ২০২১, ০৩:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বর্ষার পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ীতে এই ঘটনা ঘটে। ​

নিহত শিক্ষার্থীর নাম বাদশা (১৫)। সে বালসাবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় হাফিজা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাদশা গোসল করার জন্য মাদ্রাসার উত্তরপাশে বর্ষার পানিতে নামে। পানির মধ্যেই মৃগী রোগে আক্রান্ত হয়ে ডুবে যায়। অন্য শিক্ষার্থীরা এসময় অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। পরে স্বজনেরা স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় দূর্গানগর ইউপি চেয়ারম্যান মো. আফছার আলী জানান, বর্ষার পানিতে গোসলে নেমে অসাবধানতার কারণে বাদশা নামের কিশোরের মৃত্যু হয়েছে

পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
close