রামেকের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

২১ আগস্ট ২০২১, ০৯:৫৩ AM
রামেকের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও সাতজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় চারজন এবং করোনার উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর তিনজন এবং নাটোরের একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দুজন করে মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ১৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৭, ২২ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। 

পরিচালক আরও জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৩৬।

ট্যাগ: করোনা
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬