নির্বাচন দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

২০ আগস্ট ২০২১, ০৪:৩৯ PM
কে এম নূরুল হুদা

কে এম নূরুল হুদা © ফাইল ফটো

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সে দেশ সফরে যাচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন দুই সদস্যের প্রতিনিধিদল। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সিইসির সরকারি এই সফর বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অবস্থান করবেন। সরকারি এ সফরে সিইসির সফরসঙ্গী হিসেবে তার পিএস এ কে এম মাজহারুল হকও যাচ্ছেন। রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফরে সেখানে পাঁচ দিন অবস্থান করবেন তারা।

এতে আরও বলা হয়, প্রতিনিধিদল রাশিয়ায় পাঁচ রাত অবস্থান করবে। সেখানে প্রতিনিধিদলের হেটেলে থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে রাশিয়া। তবে আন্তর্জাতিক ভ্রমণের উড়োজাহাজ ভাড়াসহ অন্য ব্যয় বহন করবে ইসি।

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬