সংসদে যে কারণে এনসিপিকে জামায়াতের চেয়ে শক্তিশালী বলছেন রুমিন ফারহানা

১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ PM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নেত্রী রুমিন ফারহানা বলেছেন, সংসদে লিগ্যাল যুক্তি উপস্থাপনে দুর্বলতার কারণেই এনসিপি তুলনামূলকভাবে জামায়াতের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।

শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শো’তে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের জুলাই সনদ নিয়ে দুইদিনের দীর্ঘ আলোচনা হয়েছে মূলতুবি প্রস্তাবের ওপর। সেখানে আমরা সরকারি দলকে দেখেছি লিগ্যাল পয়েন্টগুলো যেভাবে ক্লিয়ার করেছে, তার পাল্টা লিগ্যাল আর্গুমেন্ট আমরা বিরোধী দলের কাছ থেকে পাইনি।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম সরকারি দলের মতো বিরোধী দলেও যেহেতু প্র্যাকটিসিং লয়ার আছেন, তারা আরও জোরালোভাবে লিগ্যাল আর্গুমেন্ট তুলে ধরবেন। কিন্তু সেখানে একটা খামতি আমরা লক্ষ্য করেছি। অনেক বেশি আবেগময় বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনীতিতে অস্বাভাবিক নয়, তবে লিগ্যাল ইস্যুগুলোর ক্ষেত্রে আরও শক্ত যুক্তি উপস্থাপন করা প্রয়োজন ছিল।’

তিনি উদাহরণ হিসেবে মানবাধিকার কমিশন আইন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরে বলেন, ‘বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ করতে ১৯৯৯ সালের মাজদার হোসেন মামলার পর যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা ২০২৬ সালেও কাঙ্ক্ষিতভাবে বাস্তবায়ন হয়নি। এমনকি এই বিষয়গুলো নিয়েও সংসদে আরও জোরালো আলোচনা হতে পারত। এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে ঝড় তোলা যেত। আমরা আশা করেছিলাম বিরোধী দল সেই ভূমিকা রাখবে।’

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬