ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

১০ আগস্ট ২০২১, ০২:০৯ PM
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল © ফাইল ফটো

করোনাভাইরাসের পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা আরও বাড়ানো হলো। এতদিন যে নিয়মে চলছিল, ১৫ আগস্ট পর্যন্ত একই নিয়মে চলবে।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের এখানে লকডাউন শিথিল করা হচ্ছে, ভারতেও সংক্রমণ অনেক কমে গেছে। আশা করা যাচ্ছে যে, এ সময়ের মধ্যে বিষয়টা পর্যালোচনা করে হয়তো পরেরবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। আপাতত যেভাবে চলছে চলুক।

ট্যাগ: ভারত
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬