ভারতের উপহার দেয়া ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশের পথে

০৬ আগস্ট ২০২১, ১২:৩৫ AM
ভারতের দেয়া অ্যাম্বুলেন্স

ভারতের দেয়া অ্যাম্বুলেন্স © ছবি : সংগৃহীত

ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশের পথে। এগুলো পেট্রাপোলে পৌঁছেছে বলে বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রেপোল পৌঁছেছে।

বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেনাপোল স্থলবন্দরে শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর শিগগিরই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই অ্যাম্বুলেন্সগুলো করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

চলতি বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬