গণটিকা কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রাথমিকের শিক্ষকদের নির্দেশ

০৪ আগস্ট ২০২১, ০২:৫৬ PM
প্রাথমিকে পাঠদান

প্রাথমিকে পাঠদান © ফাইল ছবি

আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা কর্মসূচি পরিচালিত হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীকে সহযোগিতা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান বলেন, ‘সারাদেশের সব প্রাথমিক শিক্ষকদের সরকারের এই কাজে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকরা যাতে সরকারের গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দেন সে জন্য বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগীয় উপপরিচালকদের সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, বর্তমান মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকার আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের ওই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যৌথভাবে টিকা নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করতে বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬