লঞ্চ চালুর সিদ্ধান্ত বিআইডব্লিউটিএ’র

৩১ জুলাই ২০২১, ০৮:৩৯ PM
লঞ্চ চালুর সিদ্ধান্ত বিআইডব্লিউটিএ’র

লঞ্চ চালুর সিদ্ধান্ত বিআইডব্লিউটিএ’র © ফাইল ছবি

রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য যাত্রীবাহী লঞ্চ আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত চলাচলের অনুমতি দিয়েছে সরকার। আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(বিআইডব্লিউটিএ জনসংযোগ কর্মকর্তা জানান, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আজ শনিবার রাত থেকে সারা দেশে লঞ্চসহ যাত্রীবাহী সব নৌযান চলাচল শুরু হয়েছে। চলবে আগামীকাল (রোববার) দুপুর ১২টা পর্যন্ত।

এর আগে, গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলার কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনায় আজ শনিবার সকাল থেকে কর্মজীবী নারী-পুরুষ বাস-ট্রাকে গাদাগাদি করে এবং জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ওঠে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন। এসব শ্রমিকরা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দিতে না পারলে তাদের চাকরি হারানোর আশঙ্কা করেছেন।

তবে এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প-কারখানা খুললেও আপাতত কেউ কাজে যোগ না দিলে চাকরি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তারা চাকরি হারাবেন না। ঈদে বাড়ি গিয়ে যারা ফিরতে পারেননি। তারা ৫ আগস্টের পর পর্যায়ক্রমে ফিরবেন।

বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার ব…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরান যদি আবার আলোচনায় বসতে চায়, কী করবে জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬