করোনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

৩০ জুলাই ২০২১, ১০:১১ AM
মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার (৩০ জুলাই) সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহের আফরোজ শাওন নিজেই জানিয়েছেন।

মেহের আফরোজ শাওন একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তার মা তহুরা আলী জাতীয় সংসদের একজন সাংসদ ছিলেন।

নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬