নতুন আরও ৩ উপজেলা— ডাসার, মধ্যনগর ও ঈদগাঁও

২৬ জুলাই ২০২১, ০৩:০১ PM
বাংলাদেশ সরকারের লোগো

বাংলাদেশ সরকারের লোগো © সংগৃহীত

দেশের উপজেলা হিসেবে যুক্ত হচ্ছে আরও তিনটি নাম। কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের মধ্যনগরকে উপজেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার (২৬ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি হয়। গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অন্যরা যুক্ত হন সচিবালয় থেকে।

এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা হচ্ছে ৪৯৫টি।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬