কঠোর বিধিনিষেধ

ঢাকায় গ্রেপ্তার ৪০৩, ২০৩ জনকে জরিমানা

২৩ জুলাই ২০২১, ০৯:৩৪ PM
ঢাকায় গ্রেপ্তার ৪০৩, ২০৩ জনকে জরিমানা

ঢাকায় গ্রেপ্তার ৪০৩, ২০৩ জনকে জরিমানা © ফাইল ছবি

রাজধানীতে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে বের হওয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৪০৩ জন। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ২০৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই ঘর থেকে বের হওয়ার ডিএমপি ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। এ সময় মোট ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে অবস্থান করেছি আমরা। যাঁরাই অকারণে বাসা থেকে বের হয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে এর মধ্যে থেকে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হচ্ছে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence