দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রলীগ-ছাত্রদল নেতার মৃত্যু

২২ জুলাই ২০২১, ০৮:২৭ AM
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রলীগ-ছাত্রদল নেতার মৃত্যু

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রলীগ-ছাত্রদল নেতার মৃত্যু © ফাইল ফটো

কক্সবাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজন ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা ছিলেন।

বুধবার (২১ জুলাই) ১০টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগর এলাকায়  এই ঘটনা ঘটে। ঈদুল আজহা উপলক্ষে সাগর তীরের মেরিন ড্রাইভ ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

নিহতদের একজন কফিল উদ্দিন রিফাত ও অপরজন আসিফ চৌধুরী। কফিল উদ্দিন রিফাত কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই কলেজের ছাত্র। আর  আসিফ চৌধুরী কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

জানা গেছে, ছাত্রদল নেতা দুই বন্ধু নিয়ে যাচ্ছিলেন ইনানী সৈকতের দিকে। অপরদিকে ছাত্রলীগ নেতা আসিফ এক বন্ধু নিয়ে ইনানী থেকে আসার পথে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাবির হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য সিফাত টানা তিনবারের চ্যাম্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬