শুক্রবার ভোর থেকে বিচ্ছিন্ন ঢাকা

২০ জুলাই ২০২১, ০৮:১২ PM
শুক্রবার ভোর থেকে বিচ্ছিন্ন ঢাকা

শুক্রবার ভোর থেকে বিচ্ছিন্ন ঢাকা © ফাইল ফটো

আগামী শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হবে। এ সময় সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এছাড়া শিল্প-কারখানা ও গার্মেন্টসও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় সারাদেশ থেকে বিচ্ছিন্ন থাকবে ঢাকা।

জানা গেছে সারাদেশে সর্বাত্মক লকডাউন থাকলেও জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান, করোনার সরঞ্জাম উতপাদন, গণমাধ্যমকর্মীরা এই লকডাউনের আওতামুক্ত থাকবে। সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২৩ জুলাই ভোর থেকে কঠোর থেকে কঠোরতর লকডাউনের কথা জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়া কঠোর লকডাউন ঘোষণা করা হয়। কয়েক দফায় লকডাউন বাড়ানোর পর কোরবানি ঈদকে সামনে রেখে আট দিনের জন্য এটি শিথিল করা হয়েছে। 

ট্যাগ: লকডাউন
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close