করোনায় আক্রান্ত ফকির আলমগীর আইসিইউতে

১৬ জুলাই ২০২১, ১১:৪৭ AM
ফকির আলমগীর

ফকির আলমগীর © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফকির আলমগীর। আক্রান্ত হওয়ার পরপরই তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর পর সেখানকার আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তাকে ইউনাইটেড হাসপাতালের কোভিড কেয়ার ইউনিটের আইসিইউতে নেয়া হয়। বিষয়টি তার স্ত্রী সুরাইয়া আলমগীর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার ফকির আলমগীরের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ সময় চিকিৎসকের পরামর্শে তিনি বাসাতেই ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তার জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ফকির আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। পাশাপাশি তিনি লেখালেখিও করেন। ষাটের দশকে তিনি বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬