শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

১৬ জুলাই ২০২১, ০৮:১৫ AM
শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ © টিডিসি ফাইল ফটো

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ২০০৭ সালের এই দিনে (১৬ জুলাই) সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জারি করা জরুরি অবস্থা চলাকালে আজকের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায়। দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সেদিন ভোরে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযান চলাকালে দুর্নীতির অভিযোগে ধানমন্ডির সুধা সদন বাসভবন থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে শেখ হাসিনাকে সরাসরি জাতীয় সংসদ ভবনের পাশে অস্থায়ীভাবে স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার হওয়ার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলটির প্রবীণ নেতা তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। এ ছাড়া গ্রেফতারের আগ মুহূর্তে দেশের জনগণের কাছে আবেগঘন একটি খোলা চিঠিও লেখেন তিনি।

প্রতিবছরই দিবসটি পালন করে আসছে আওয়ামী লীগ। কিন্তু করোনা মহামারির কারণে এবারও স্বল্প পরিসরে কর্মসূচি পালন করবেন তারা। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা। এতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়াও বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬